Skip to main content

সহজে USB pan drive Bootable করতে ব্যবহার করুন Rufus

কম্পিউটার ব্যবহারকারীরা চোখের যত্ন নেবেন যেভাবে !!



কম্পিউটার বলা যায় আমাদের নিত্য সময়ের সঙ্গী। অবসর বলুন আর কাজের সময় বলুন, কম্পিউটারের সানি্নধ্য ত্যাগ করা মুশকিল। কিন্তু কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করলে কিংবা টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে মারাত্মক চাপ পড়ে। এজন্য দৃষ্টিশক্তির ক্ষতি, চোখ দিয়ে পানি পড়া ছাড়াও মাথাব্যথাসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে কম্পিউটার ব্যবহারে চোখের সমস্যাগুলো রেহাই পেতে পারেন।
হকম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যে চোখের পলক ফেলা ভালো অভ্যাস। এতে চোখে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিক থাকে এবং শুষ্কতা সৃষ্টি হয় না। 
হযথাযথ আলোর পরিবেশে কম্পিউটারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। দিনের বেলায় কম্পিউটার ব্যবহারের সময় মনিটরের উল্টোদিকে মনিটরে আলো প্রতিফলিত হয় এমন দরজা-জানালা বা লাইট বন্ধ রাখুন। কম্পিউটারটি এমন স্থানে ব্যবহার করুন যেখান থেকে মনিটরে আলোর প্রতিফলন না ঘটে। আবার পুরোপুরি অন্ধকার ঘরেও কম্পিউটার ব্যবহার করবেন না।
হকম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সব সময় পর্দার সঙ্গে আই লেভেল উচ্চতার সামঞ্জস্য রাখতে হবে। বিষয়টি চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
হকম্পিউটারের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রেখে কাজ করা উচিত। উজ্জ্বলতা বেশি হলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
হকম্পিউটার স্ক্রিনে পড়া বা লেখার জন্য ছোট ফন্ট ব্যবহার করবেন না। চোখের জন্য আরামদায়ক ফন্ট নির্বাচন করুন। কারণ ছোট ছোট লেখা চোখের ওপর বেশি চাপ সৃষ্টি করে। বয়স্করা এ ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিসপ্লেতে লেখা ও রেজুলেশন ঠিক করে নিন।
হকম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে কাজ করার সময় চোখ সুরক্ষার খুব উপযোগী একটি উপায় হচ্ছে, ২০-২০-২০। প্রতি ২০ মিনিট পরপর কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর ওপর দৃষ্টিপাত করুন অন্তত ২০ সেকেন্ডের জন্য। চোখের বিশ্রামের জন্য ২০-২০-২০ নিয়মটি মেনে চললে চোখে যথেষ্ট আর্দ্রতা থাকে এবং চোখের ওপর চাপ কমে।
হমনিটর নিয়মিত পরিষ্কার রাখুন। মনিটরে জমা ধুলাবালি দৃষ্টিশক্তির ক্ষতি করে। ফলে মনিটরের অক্ষরগুলো পড়তে সমস্যা হয় এবং চোখের ওপর বাড়তি চাপ পড়ে। তাই কম্পিউটারে ধুলা, ময়লা কিংবা আঙুলের ছাপ পড়তে দেবেন না। প্রযোজনে মনিটর গার্ড ব্যবহার করুন।

ডো. শওকত কবীর
সহকারী অধ্যাপক
চক্ষু বিভাগ, বিএসএমএমইউ

Comments

Popular posts from this blog

প্রয়োজনীয় একটি সফটওয়্যার হয়তো কাজে আসতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সম্পর্কে বলব সফটওয়্যার নাম "Volume2"।সবার সব জিনিস কাজে লাগে না...।কিন্তু আমার মনে হয় আজ আমি আপনাদের যে সফটওয়্যার এর কথা বলতেছি সেটি হইতো অনেকের কাজে আসতে পারে। সফটওয়্যারটির  মাধ্যমে  আপনি আপনার কম্পিউটার এর ভলিউম মাউস এর সাহায্যে খুব সহজে control করতে পারবেন।যাক এবার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন কেমন লাগে। Download

বিবিসি মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গান

বিবিসি মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গান ১.  আমার   সোনার   বাংলা   আমি   তোমায়   ভালবাসি  : রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর >  ডাউনলোড   ২.  মানুষ   মানুষের   জন্যে  : মূল রচনা, সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় >  ডাউনলোড ৩.  আমার   ভাইয়ের   রক্তে   রাঙানো   একুশে   ফেব্রুয়ারি  : গীতিকার - আবদুল গাফফার চৌধুরী; সুরকার - আলতাফ মাহমুদ >  ডাউনলোড ৪.  কফি   হাউসের   সেই   আড্ডাটা   আজ   আর   নেই  : শিল্পী -মান্না দে; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার - সুপরন কান্তি ঘোষ >  ডাউনলোড  > ৫.  এক   সাগর   রক্তের   বিনিময়ে   বাংলার   স্বাধীনতা   আনল   যারা  : সুরকার - আপেল মাহমুদ; গীতিকার - গোবিন্দ হালদার >  ডাউনলোড ৬.  আমি   বাংলায়   গান   গাই  :  কথা ও সুর - প্রতুল মুখোপাধ...

"file sharing site" সহজে ও দ্রুত sharing অ্যান্ড download করতে পারবেন।।

আমার দেখা সবচেয়ে ভাল এক্তা ফাইল শেয়ারিং site।যাতে কোন প্রকার এড বা বিজ্ঞাপন এর জামেলা নেই।প্যারালাল সিস্টেমে ডাউনলোড করা যায়।আনলিমিটেড upload file size. একবার ব্যবহার করে দেখতে পারেন যারা ফাইল Upload করে থাকেন।এজন্যে আপনাকে শুধু Account Create/Resistration করে নিতে হবে নিচের link থেকে। Site link here ইচ্ছা করলে আপনি uploader Soft/Apps Windows Full Data protected site.